চট্টগ্রাম অফিস: লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারবিস্ফোরনে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক ।
রোববার ( ১৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরশহরের গ্রিন লাইফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা বটুমিয়ার ছেলে সুমন হোসেন, বাঞ্জানগরের সুজা মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া ও হৃদয় হোসেন। তারা সবাই সিএনজিচালিত অটোরিক্সার চালক।
আহতদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
জানাগেছে, লক্ষ্মীপুর-রামগতি মেঘনা পরিবহনের একটি বাস গ্রিন লাইফ ফিলিং স্টশনে গ্যাস নিতে ছিল। বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোেরন হয়। এতে ঘটনাস্থলেই তিন অটো চালক মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ এসে তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার বলেন, ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের সদর হাসপাতালে নেওয়া হয়।বাসের সিলিন্ডাটি নিন্মমানের হওয়ায় গ্যাস নেওয়ার সময় বিস্ফোরন হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাল আবেদিন বলেন, ২০ জণ আহতদের হাসপাতালে অনা হয়েছে। তার মধ্যে ১০ জনের কারে হাত, কারো পা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে অনেককে ঢাকায় টানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
সব মন্তব্য
No Comments