আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার জুবাল্যান্ড রাজ্যের বাণিজ্যিক রাজধানী, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কিসমায়োতে রোববার এক হোটেলে চালানো হামলায় চার হামলাকারীসহ কমপক্ষে ১৩ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যায় জুবাল্যান্ডের নিরাপত্তা মন্ত্রী ইউসুফ হোসেন ওসমান সাংবাদিকদের বলেন, জনপ্রিয় তাওয়াকল হোটেলের গেটে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ঢুকে পড়লে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আট ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
হোসেন বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ চারজন হামলাকারী নিহত হয়েছে এবং কোনে সৈন্য নিহত বা আহত হয়নি।
তিনি বলেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী হোটেল গেটে বিস্ফোরণের পর হোটেলের ভেতরে আটকে পড়া বেশ কয়েকজনকে নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে।’
আল-শাবাব জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে বলেছে যে, তাদের যোদ্ধারা হোটেলের ভেতর থেকে কার্যক্রম চালানো জুবাল্যান্ড অঞ্চলের প্রশাসকদের লক্ষ্য করে এ হামলা চালায়।
জুবাল্যান্ডের প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ ইসলাম এক বিবৃতিতে বলেন, ‘আমি হোটেল হামলায় হতাহতদের জন্য প্রার্থনা এবং আমাদের দেশ থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে প্রস্তুত হওয়ার জন্য সমস্ত সোমালি জনগণকে আহ্বান জানাচ্ছি।’
সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন মিশন সমর্থিত সোমালি ন্যাশনাল আর্মি, ২০১১ সালে আল-শাবাবকে মোগাদিশু থেকে বিতাড়িত করে। তবে, সন্ত্রাসী গোষ্ঠীটি এখনও সরকারি স্থাপনা, হোটেল, রেস্তোরাঁ এবং পাবলিক প্লেস লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments