জাবি প্রতিনিধি :বন্ধুত্বে বিশ্বাস, আ ফ ম কামাল উদ্দিন হল পঞ্চাশ এই স্লোগান কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আ ফ ম কামাল উদ্দিন হল ৫০ তম ব্যাচের শিক্ষার্থীরা প্রথম দেড় বছরপূর্তি উদযাপন করেছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হল সেজেছে বর্ণিল সাজে।
শনিবার ২৩ সেপ্টেম্বর সকালে কেক কেটে ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর আনন্দ র্যালী বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে হলে এসে সমাপ্ত ঘোষণা করে শোভাযাত্রা শেষে রং উৎসবে মেতে উঠে শিক্ষার্থীরা। এরপর সারাদিনের কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ছিল একসাথে দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস উড়ানো উৎসব।
দেড় বছর বছরপূর্তিতে অনুভূতি জানাতে গিয়ে
হলের ৫০ তম ব্যাচের আবাসিক শিক্ষার্থী রবিউল হাসান বলেন, আজকের উৎসব নিয়ে আমরা অনেক উচ্ছ্বসিত। আজকের দিনটি আমাদের কাছে প্রখর দাবদাহের মধ্যে হঠাৎ বৃষ্টির মতো। আজ আমাদের ক্যাম্পাস জীবনের দেড় বছর পূর্তি হলো। আমরা সবাই এভাবেই আনন্দের সাথে বাকিটা সময় পার করতে চাই।
আ ফ ম কামাল উদ্দিন হলের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী আফ্রিদি হাসান বলেন, আমরা কামাল উদ্দিন হল পঞ্চাশ এই অনুষ্ঠানের মাধ্যমে জানান দিচ্ছি আমরা ফুরিয়ে যায়নি। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, ২৩ ই মে ২০২২ সালে সবুজ ক্যাম্পাসকে মুখরিত করে আ ফ ম কামাল উদ্দিন হলে উঠেছিলেন পঞ্চাশ তম ব্যাচের শিক্ষার্থীরা।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments