ডেস্ক রিপোর্ট: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) এর ‘ক্লাব সুপ্রিম’ ও ‘সম্পর্ক ক্লাব’ সদস্যদের সন্তানদের মধ্যে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন, এমন কৃতি শিক্ষার্থীদের জন্য এক বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ১৬ অক্টোবর বার্জারের করপোরেট কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোভিডের কারণে দুই বছর বন্ধ থাকার পর চলতি বছর বার্ষিক পুরস্কার বিতরণী এ অনুষ্ঠানটি আবার আয়োজন করা হয়, যেখানে ২০২০ এবং ২০২১ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় । চলতি বছর মোট ছয়জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রাইজ মানি ও বই তুলে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: আফরিন জাহান চৌধুরী (এইচএসসি), মাহমুদুল হাসান (এইচএসসি), লাবিবা তাসনিম (এইচএসসি), ফারিহা তাবাসসুম (এইচএসসি), আবরার শাজিদ (এসএসসি) এবং জিনাত সুলতানা তাজরি (এইচএসসি)।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বার্জারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী; চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মো. মহসিন হাবিব চৌধুরী; চিফ মার্কেটিং অফিসার তানজীন ফেরদৌস আলম; চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নেওয়াজ এবং হেড- চ্যানেল এনগেজমেন্ট, মার্কেটিং এ এম এম ফজলুর রশিদ।
এ নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “বার্জারের ‘ক্লাব সুপ্রিম’ এবং ‘সম্পর্ক ক্লাব’ এর সদস্যরা আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। এ ক্লাবের সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা ভালো ফলাফল অর্জন করেছেন তাদের জন্য এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্ব ভবিষ্যতে ধরে রেখে এ শিক্ষার্থীরা তাদের জীবনের পরবর্তী ধাপে সাফল্য অর্জন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে বার্জার।”
টপ সেলিং ডিলারদের জন্য ২০১৮ সালে বার্জার ডিলার্স লয়্যালটি ক্লাব 'ক্লাব সুপ্রিম' চালু করে। বর্তমানে, এ ক্লাবে ৮৭৫ জন প্রিমিয়াম ডিলার রয়েছেন। পেইন্টার ও পেইন্ট কন্ট্রাক্টরদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং সহায়তার মাধ্যমে তাদের জীবনমানের উন্নতির লক্ষ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালে বার্জার ‘সম্পর্ক ক্লাব’ চালু করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments