মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিলা প্রামানিক (৩০) নামের এক সিনিয়র স্টাফ নার্সকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে এক যুবক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় গুরুতর আহত নার্স শিলাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত শিলার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার সাবাইহাট। তাঁর স্বামীর নাম বিধান পন্ডিত। তিনি দীর্ঘদিন যাবৎ সিনিয়র স্টাফ নার্স হিসেবে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডাঃ আরিফুল কবির জানান, সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালের ভিতরে দায়িত্বরত অবস্থায় শিলার উপর হামলা হয়। তবে হামলাকারীকে প্রাথমিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি।
মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ এনামুল হক বলেন, আমি শিলা প্রামানিকের সাথে হাসপাতালেই আছি। তিনি কথা বলতে পারছেন না। তার মাথায় ৬টি সেলায় লেগেছে। তবে আমি শিলার নিকট হতে জেনেছি শিলা প্রামানিক কম্পিউটারে কাজ করা অবস্থায় পিছন থেকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে থাকে এক যুবক। এমনকি একপর্যায়ে গলা চেপে হত্যারও চেষ্টা করে সেই যুবক। শিলার গলায় আঙ্গুলের দাগও রয়েছে।
মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে পাঠানো হয়। হামলাকারীকে এখনো সনাক্ত করা যায়নি। স্বাস্থ্য কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments