বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগে আজ ১৩ জুন ২০২১ রবিবার মুজিব শতবর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং মুজিব কর্ণার, মুজিব ঐতিহাসিক ঘটনা প্রবাহ, নবনির্মিত আধুনিক রিডিং জোন ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উদ্বোধন করেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতি ধরে রাখতে অণুজীব বিজ্ঞান বিভাগের এসব উদ্যোগ বিশেষ করে নবনির্মিত মুজিব কর্ণার ও মুজিব ঘটনাপ্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে চলমান করোনা মহামারি পরিস্থিতিতে অণুজীব বিজ্ঞান বিষয়ক গবেষণার অপরিসীম প্রয়োজনীয়তা রয়েছে। উন্নত কম্পিউটার ল্যাব ও রিডিং জোন যথাযথ ব্যবহারের মাধ্যমে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অণুজীব বিজ্ঞান বিষয়ক গবেষণায় অনন্য অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীব বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, বিভাগীয় শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
সব মন্তব্য
No Comments