পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে নগরীর সাহেব বাজারের কাপড় পট্টিতে এ ঘটনা ঘটে।
এতে সেখানকার তিনটি দোকানের অন্তত ১৫-২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। উদ্ধার করা হয়েছে ২ কোটি টাকার মালামাল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অমিত ফ্যাশন থেকে আগুন ছড়িয়েছে পাশের দুটি দোকানে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সোয়া নয়টায় দমকল কর্মীরা সেখানে পৌঁছান। দমকল কর্মীদের দুইটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এসে দেখতে পান ধোঁয়া উঠছে, ধোঁয়া বাড়তে থাকলে আশেপাশে মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ক্রমশ আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে ফোন করলে তারা এসে আগুন নেভান। ৩টি দোকানের সব কাপড় পুড়ে শেষ।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments