ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি :ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কালাকান্দা গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার ফুলবাড়িয়া সদর ইউনিয়নের কালাকান্দা গ্রামে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এক অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ড মেম্বার শরিফ মল্লিক এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক জাফর সাদেক নয়ন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শের মাহমুদ, , সি এইচ সি পি কালাকান্দা সিসি আক্তারুজ্জামান, প্রোগ্রাম অফিসার সোমা চৌধুরী, ফুলবাড়িয়া এপি শিশু ফোরামের সভাপতি ফুয়াদ হাসান রিফাত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপস্থিত অতিথিবৃন্দ ও বক্তাগন কালাকান্দা গ্রামে আর কোন বাল্য বিবাহ হতে দিবে না এই মর্মে শপথ গ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments