রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় পরকীয়ার ঘটনা দেখে ফেলায় উল্টো প্রত্যক্ষদর্শী এক যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী যুবক মোজাম্মেল হোসেন বাবু উপজেলার সেলবরস ইউনিয়নের সরিশ্যাম গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
সোমবার সকাল ১০ টায় পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, পরকীয়া প্রেমে আসক্ত হৃদয় মনি (২৪) ও আল- মোজাহিদ (৩০) দুজনই উপজেলার সেলবরস ইউনিয়নের সরিশ্যাম গ্রামের বাসিন্দা। দুজনই বিবাহিত। হৃদয়মনির স্বামী দীর্ঘদিন ধরে ঢাকা শহরে অবস্থান করছেন।
গত ১৭ অক্টোবর রাতে পরকীয়া সম্পর্ক করতে গিয়ে হৃদয় মনি ও মোজাহিদকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে একই গ্রামের পার্শ্ববর্তী মোজাম্মেল হোসেন বাবু(৩০)।
পরকীয়ার ঘটনা দেখে ফেলার জের ধরে মোজাম্মেল হোসেন বাবুকে ফাঁসানোর উদ্দেশ্যে
শিখিয়ে বুঝিয়ে নিজেদের মতো করে মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে হৃদয়মনিকে দিয়ে ভিডিও ধারণ করে ওই পরকীয়া প্রেমিক আল- মোজাহিদ। ভিডিও চিত্র ফাস করে দিয়ে সমাজে হেয়প্রতিপন্ন করার ভয় দেখিয়ে এবং থানায় মামলা দায়ের করার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবী করে আল-মোজাহিদ। টাকা দিতে রাজি না হওয়ায় ধারণকৃত এ বানোয়াট ভিডিও চিত্র উপস্থাপন করে মোজাম্মেল হোসেন বাবু'র বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে হৃদয়মনি ও আল- মোজাহিদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে।
এ ব্যাপারে মোজাম্মেল হোসেন বাবু জানান, হৃদয়মনি ও আল-মোজাহিদকে অন্তরঙ্গ অবস্থায় তাদের পরকীয়ার ঘটনা দেখে ফেলায় উল্টো আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন,তদন্ত প্রক্রিয়া দিন চলছে আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
পিরোজপুর অফিস::মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে সামাজিক উদ্যোগের আওতায় এক মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
সব মন্তব্য
No Comments