বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরী স্মরণে ৩০তম স্মারক বক্তৃতা আজ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিলুফার সুলতানা ‘বাংলা সর্বনামের সামাজিক ব্যাকরণ’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ.বি.এম. রেজাউল করিম ফকির এবং অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মিসেস রূপা চক্রবর্তী। এসময় এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীসহ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বহুমাত্রিক গুণের অধিকারী এই শিক্ষক গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখায় অনন্য অবদান রেখেছেন। শিশু সংগঠক হিসেবেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ভাষা ও জ্ঞানের প্রায়োগিক ব্যবহারের উপর উপাচার্য গুরুত্বারোপ করে বলেন, উন্নত সমাজ বিনির্মাণে জ্ঞান-বিজ্ঞানে শিক্ষার্থীদের আলোকিত করতে হবে। গবেষণালব্ধ ও জ্ঞানসমৃদ্ধ একটি প্রবন্ধ উপস্থাপন করায় উপাচার্য স্মারক বক্তাকে আন্তরিক ধন্যবাদ জানান। জ্ঞানের প্রায়োগিক ব্যবহারের মাধ্যমে উদার, নৈতিক, অসাম্প্রদায়িক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে কাজ করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
স্মারক বক্তা অধ্যাপক নিলুফার সুলতানা পাশ্চাত্য ভাষাসমূহে সর্বনামের প্রকার ও ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments