শরীফুল ইসলাম,জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। “মোরা বন্ধনহীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল”—এই স্লোগানকে সামনে রেখে নজরুল জয়ন্তী-২০২৫ এর আনুষ্ঠানিক সূচনা হয় নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এই পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর ‘অঞ্জলি লহ মোর’ শীর্ষক সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় প্রথম দিনের অনুষ্ঠান।
মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহবুবুর রহমান।
বক্তব্যে উপাচার্য বলেন, “নজরুল কেবল একটি নাম নয়, একটি জীবন্ত চেতনা। তাঁর কবিতা ও গান আমাদের স্বাধীনতার, সাম্যের ও প্রতিবাদের অনুপ্রেরণা হয়ে রয়েছে। বর্তমান প্রজন্মের মধ্যে নজরুলচেতনা ছড়িয়ে দিতে আমরা এই আয়োজন করেছি।”
প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ বলেন, “নজরুল ছিলেন জাতির দর্পণ, যিনি ভাষায়-সাহিত্যে, সংগীতে ও বিপ্লবে সাম্যের বার্তা বহন করেছেন। আজ তাঁর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।”
ডা. মো. মাহবুবুর রহমান বলেন, “নজরুল ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তাঁর লেখনীতে আমরা খুঁজে পাই বৈষম্যহীন সমাজের স্বপ্ন। আজকের প্রেক্ষাপটে নজরুলকে চর্চা করা আরো বেশি জরুরি।”
জয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলছে দুই দিনব্যাপী নজরুল জয়ন্তী বইমেলা। এতে অংশ নিয়েছে ইস্টটিটিউট অব নজরুল স্টাডিজ, আইকিউএসি, জাককানইবি, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, অনুপ্রাণ প্রকাশন, আহমদ পাবলিশিং হাউস, সংবেদ, হাওলাদার, ঐতিহ্য, বিভাস, অন্বেষা, সংহতি প্রমুখ প্রকাশনা সংস্থা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অরণ্য উন্মুক্ত পাঠাগারেও নজরুল জয়ন্তী উপলক্ষে চলছে বিশেষ আয়োজন, যার মধ্যে রয়েছে পাঠচক্র, কর্মশালা ও আলোচনা অনুষ্ঠান।
আয়োজকরা জানান, নজরুলের জীবন ও সাহিত্যকে কেন্দ্র করে এই আয়োজন আগামী প্রজন্মকে উদ্দীপ্ত করবে স্বাধীনতা, সাম্য ও মানবতার পথে চলার অনুপ্রেরণায়।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দ্বার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর ...
স্টাফ রিপোর্টার: ৬ মে ২০২৬ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ-এ তিন ছাত্রীকে বহিষ্কার করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্রী হলের ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শি ...
সব মন্তব্য
No Comments