ডেস্ক রিপোর্ট: বর্তমান পরিস্থতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে বৈঠক করেছেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির সভাপতিত্বে বৈঠকে অন্তর্বতীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে এ বৈঠক হয়েছে।
সভায় দেশের আইন-শৃংখলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহবান জানানো হয়।
সেনাবিহনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকান্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান গৃহীত হয়।সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধ্ন্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি'র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম মাহমুদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, হেফাজত ইসলামের মামুনুল হক, মুফতি মনির কাসেমি ও মাহাবুবুর রহমান, জামায়াতে ইসলামের ড. শফিকুর রহমান ও শেখ মো. মাসুদ, মেজর জেনারেল ফজলে রাব্বি (অবঃ), জাকির পার্টির শামিম হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, গণসংহতি আন্দোলনের জুনায়েত সাকী, গণ-অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সারওয়ার জুয়েল, ড. আসিফ নজরুল, ফিরোজ আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুলাহ আল হোসাইন, আরিফ তালুকদার, ওমর ফারুক ও মোশ্বেরা করিম মিমি এবং ইঞ্জিনিয়ার মো. আনিছুর রহমান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments