স্টাফ রিপোটার: সাবেকমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, আওয়ামী লীগ বলছে শেখ হাসিনার অধীনে ছাড়া এদেশে নির্বাচন হবে না, বিএনপি বলছে শেখ হাসিনার অধীনে এ দেশে নির্বাচন হতে দিবো না। তাদের উভয়ের একদফা। যা জাতির জন্য অশনিসংকেত।
শুক্রবার বিকেলে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এতে পার্টির শীর্ষনেতারা বক্তব্য রাখেন।
কাজী ফিরোজ বলেন, আওয়ামী লীগ-বিএনপির মুখোমুখি অবস্থানে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তা সুরাহা করবে কে? রফা করার জন্য পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রতিনিধির দৌড়ঝাঁপ অব্যাহত রয়েছে। প্রশ্ন হলো, কে পরাজয় মেনে নিবে? এমন পরিস্থিতি বাংলাদেশে আর কখনই হয়নি।
তিনি বলেন, এরশাদ শাসনামলেই গণতন্ত্রের সত্যিকারের চর্চা হয়েছে। আজকে নব্বইয়ের পর যে দলই ক্ষমতায় এসেছে তারা গণতন্ত্রে সংজ্ঞা পাল্টিয়ে ফেলে। আজকে দেশের সুশীলরা কেনো নিশ্চুপ। সর্বক্ষেত্রই আজ বিভক্ত। কেউ আর নিরপেক্ষ নয়। শিক্ষক, ছাত্র, ডাক্তার, উকিল এমনকি গাড়ীর ড্রাইভাররাও আজ বিভক্ত। এরজন্য দায়ী কে? এ থেকে রক্ষা পাওয়ার উপায় কি?
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments