নূর ই আলম,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা সহ ৫ দফা দাবিতে আন্দোলন করেছেন। এসময় বিভাগটির প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষের সকল শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহন লক্ষ্য করা যায়।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিভাগীয় সভাপতির রুমে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় দুপুর সাড়ে ১ টার দিকে ইবি প্রধান ফটকে আন্দোলন করেন।
এসময় ২৮ তারিখের মধ্যে নন-ক্রেডিট নেওয়া, চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা এই মাসে নেওয়া, আসন্ন শীতের ছুটির আগে শেষ করা, পরীক্ষা শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে ফলাফল প্রকাশসহ পরীক্ষার ফলাফল মার্কসিট সহ দেওয়া নিয়ে আন্দোলনে নামে বিভাগের সকল শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে “পরীক্ষা নিন না হলে বিষ দিন”, “পরীক্ষা নিতে অনীহা কেন? ডিপার্টমেন্টের জবাব চাই”, "আর কতকাল থাকব পড়ে", "ব্যক্তি স্বার্থ বন্ধ করুন", "কর্তৃপক্ষের দায়িত্ব পালনে ব্যর্থ কেন?" ইত্যাদি প্লেকার্ড দেখা যায়।
দাবি আদায়ের আন্দোলনের সময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, তোমাদের পরীক্ষা সহ একাডেমিক দাবি-দাওয়া বিভাগীয় সভাপতি ও শিক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারো। কিন্তু কোনো ধরনের ভাঙচুর ও সহিংসতা করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না হয়। সভাপতি আমাদের থেকে সময় চেয়েছেন। আগামীকাল বসে সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয় নিয়ে জানতে চাইলে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো: শরিফুল ইসলাম বলেন, বিষয়টা দেখতেছি। আগামীকাল প্রশাসনের সাথে বসে আলোচনা করে যৌক্তিক দাবির সিন্ধান্ত দিব। এখন আপাতত এইটুকু আশ্বাস দিতে পারছি শিক্ষার্থীদের।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া এবং অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল ...
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
সব মন্তব্য
No Comments