সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি, ভূমিদস্যুতা ও নানা অনিয়মের অভিযোগে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় ধানুয়া কামালপুর-রৌমারী মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চেয়ারম্যানের দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য খাইরুল ইসলাম, ইউপি সদস্য ছামিউল হক, ইউপি সদস্য মোর্শেদ আলম, ইউপি সদস্য লাবনী আক্তার, যুবদল নেতা ফুলু মিয়া। বিক্ষোভকারীরা চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির বিরুদ্ধে আনীত সকল অভিযোগ তদন্ত করে এবং তার বিরুদ্ধে ইউপি সদস্যদের দেওয়া অনাস্থা প্রস্তাব কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহিত না হওয়ায় কতিপয় ইউপি সদস্য আমার বিরুদ্ধে লোক দিয়ে মানববন্ধন করিয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অমীমাংসিত থেকে গেছে। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবার ...
সব মন্তব্য
No Comments