বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: “যূথবদ্ধ সংকল্পে গড়া নীরোগ পৃথিবীতে স্বাগত এবার/ আঁধার সমাপনে আলোর উৎসবে এসো বন্ধু আবার” স্লোগানকে সামনে রেখে ৪দিন ব্যাপী ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব আজ ৭ জানুয়ারি ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন।
ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাবের সভাপতি আলামিন বিজয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন, ডিবেটিং ক্লাবের মডারেটর শাহিন পারভেজ, ফজলুল হক মুসলিম হল সংসদের কোষাধ্যক্ষ ড. আল আমিন শিকদার, হলের আবাসিক শিক্ষক ড. শেখ জহির রায়হান, ডাকসু’র বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. ইকবাল হায়দার ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগিব আনজুম উপস্থিত ছিলেন। হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমামুল হাসান অনুষ্ঠান সঞ্চালন করেন ।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, এধরনের আয়োজন কেবল একটি আয়োজন নয়; এটি বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, সহযোগিতা ও উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ভবিষ্যৎ বৈজ্ঞানিক অগ্রযাত্রার নেতৃত্ব দেবে আজকের প্রজন্ম। তাই তাদের মধ্যে সৃজনশীলতা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাব প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
পরে অধ্যাপক ড. মামুন আহমেদ একটি গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আজ বুধবার স্কুল পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার কলেজ পর্যায়ে এবং ৯ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি শনিবার ফাইনাল বিতর্ক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments