স্টাফ রিপোটার: আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে বাজারদরের সাথে সঙ্গতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে জাতীয় ভিত্তিক ৭টি শ্রমিক সংগঠনের জোট ‘শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ’— এর উদ্যোগে জোটের সমন্বয়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শামীম ইমাম এর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন— শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা কমিটির অন্যতম নেতা যথাক্রমে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন ও বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় সদস্য আবু হাসান টিপু প্রমূখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তাগণ বলেন, “চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধি, দফায়—দফায় গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে শ্রমিক কর্মচারী সহ জনগণের নাভিশ্বাস অবস্থা। অসংখ্য শ্রমিক পরিবারকে আধাপেট খেয়ে চলতে হচ্ছে। শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন সহ গণতান্ত্রিক অধিকার নেই বললেই চলে। চলছে শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও মিথ্যা মামলা—হয়রানি।”
নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন, মজুরি বোর্ডে আন্দোলনরত শ্রমিকদের প্রকৃত প্রতিনিধি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে বাজারদরের সাথে সঙ্গতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান এবং জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার আগে সকল শ্রমিককে ৬০% মহার্ঘ্যভাতা দেওয়ার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
সব মন্তব্য
No Comments