আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দুই দেশের মধ্যে ‘যুদ্ধবিরতি বহাল আছে’।
বৃহস্পতিবার গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথম বিস্ফোরণের খবর দেয়। তাদের ভাষ্য, ইরানি বাহিনী ও ‘শত্রুপক্ষের’ মধ্যে গুলিবিনিময় হয়েছে। এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ইরানি টিভি জানায়, যুক্তরাষ্ট্রের একটি কথিত হামলায় ইরানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রণালিতে অবস্থানরত ‘শত্রুপক্ষের ইউনিটগুলোকে’ লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের দাবি, মার্কিন যুদ্ধজাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পিছু হটতে বাধ্য হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সেন্টকম, হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, ইরান ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস রাফায়েল পেরাল্টা ও ইউএসএস মেসনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকা দিয়ে হামলা চালায়। মার্কিন বাহিনী পাল্টা আত্মরক্ষামূলক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার এবং নজরদারি স্থাপনায় আঘাত হানে। কোনো মার্কিন সম্পদের ক্ষতি হয়নি বলে সেন্টকম জানিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, তিনটি মার্কিন ডেস্ট্রয়ার খুব সফলভাবে হরমুজ প্রণালি পার হয়েছে। ডেস্ট্রয়ারগুলোর কোনো ক্ষতি হয়নি, তবে ইরানি হামলাকারীদের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহজেই ভূপাতিত করা হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান দ্রুত চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্র আরও কঠোর ও সহিংসভাবে হামলা চালাবে। তিনি হামলাকে ‘লাভ ট্যাপ’ বলেও বর্ণনা করেন এবং এবিসি নিউজকে বলেন, যুদ্ধবিরতি কার্যকর আছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর এপ্রিলের শুরুতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এখন যুদ্ধবিরতি অবশ্যই বহাল আছে, তবে আমরা খুব নিবিড়ভাবে নজর রাখছি। সেন্টকম জানিয়েছে, তারা উত্তেজনা চায় না, তবে মার্কিন বাহিনীকে রক্ষায় প্রস্তুত।
ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হরমুজ প্রণালি বিশ্বের তেল ও সারের বড় অংশ পরিবহনের রুট। সংঘর্ষের খবরে বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.২০ ডলারে পৌঁছায়। ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে আটকে পড়া ট্যাংকারগুলোকে প্রণালি পার করানোর অভিযান শুরু করেছেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যুদ্ধবিরতি লঙ্ঘন প্রণালিতে জাহাজ চলাচলকে ঝুঁকিতে ফেলছে। বিশ্লেষকরা বলছেন, দুপক্ষই আলোচনার আগে চাপ তৈরির কৌশল নিচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments