কয়রা উপজেলা প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এমপির পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনের নেতৃত্বে সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে সরকারের উন্নয়নের সফলতা ও কয়রা পাইকগাছার উন্নয়ন সংবলিত লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগ করা হয়েছে । এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আগাম ভোট চেয়ে প্রচারণাও চালানো হয়।
বৃহস্পতিবার বিকালে আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল এর নেতৃত্বে আমাদী বাজার ও তার পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ উন্নয়ন প্রচারের মিছিল ও লিফলেট বিতরণে অংশ নেন।
লিফলেট বিতরণ কালে নেতা কর্মীরা বলেন , বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই অবহেলিত এ অঞ্চলের ভাগ্য উন্নয়ন, পানির সমস্যা দূরীকরণ, দীর্ঘদিনের সমস্যা বেঁড়িবাধের উন্নয়ন ও রাস্তাঘাট উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। দেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করতে হবে। এসময় ইউপি চেয়ারম্যান ও উপস্থিত নেতাকর্মীরা এমপি আক্তারুজ্জামান বাবুকে পুনরায় এমপি হিসাবে দেখতে চেয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments