ডেস্ক রিপোর্ট: মো: আব্দুস শহীদ এমপি বলেন, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন এমন একটি প্লাটফরম যেখানে সংসদীয় প্রতিনিধিরা সুচিন্তিত মতামত প্রদান করেন যা গণতন্ত্র প্রতিষ্ঠায় খুবই কার্যকর। তিনি বলেন, সংসদীয় কার্যক্রম শক্তিশালী করতে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭ তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে "শান্তি, ন্যায়বিচার এবং শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য সংসদীয় পদক্ষেপ (এসডিজি ১৬)" শীর্ষক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে তিনি আজ এসব কথা বলেন।
মো: আব্দুস শহীদ এমপি বলেন, আইপিইউ গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং মানবাধিকার রক্ষায় কাজ করে। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজের পূর্বশর্ত হিসেবে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উন্নত চর্চা প্রচারে আইপিইউ’র ভূমিকা অনন্য।
তিনি বলেন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজে সকলের জন্য ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, সকল স্তরে কার্যকর, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলাই এসডিজি ১৬ এর লক্ষ্য।
তিনি বলেন,এসডিজি লক্ষ্য অর্জনে জাতীয় বাজেট অনুমোদন এবং তহবিল প্রতিষ্ঠায় সংসদ সদস্যেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেন। তিনি বলেন,সংসদ সদস্যগণ এসডিজি লক্ষ্য অর্জনে ভূমিকা পালন করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে তাদের প্রদত্ত প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন করতে পারেন।
এ অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কাজী ফিরোজ রশীদ, জাকিয়া পারভীন খানম, ফেরদৌসী ইসলাম, যুগ্মসচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments