ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ ৮এপ্রিল এক বিবৃতিতে নিরাপত্তার খোড়া অজুহাত তুলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে কাটছাট করার পুলিশী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তারা বলেন, ইসলামী জলসার নামে সারা রাত বাংলাদেশের সংবিধান বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী, নারী বিদ্বেষী অশ্লীল ভাষণ চলে তখন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী চোখে ঠুলি, কানে তুলো গুজো বসে থাকে। তারা বলেন, পহেলা বৈশাখসহ বাঙালি জাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, পালা, পর্বণ উদযাপনে নিরাপত্তার অজুহাত দিয়ে সীমিত করা, বন্ধ করার মধ্যে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে। তারা সরকারের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক মোল্লাদের তোয়াজ—তোষন করার ভ্রান্ত নীতি পরিহার করুন। জাসদ নেতৃদ্বয়, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাটের নিষেজ্ঞা প্রত্যাহারের অহবান জানান।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments