মোংলা থেকে মো. নূর আলমঃ বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বঙ্গবন্ধু আইল্যান্ডের কাছে মোংলা বন্দরের চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় শনিবার সকালে ডুবন্ত জাহাজের রেক’র সাথে ধাক্কা লেগে ‘এমটি মনোয়ারা’ নামের একটি তেলের ট্যাংকারের পানির ট্যাংক ছিদ্র হয়ে দূর্ঘটনায় পতিত হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন জানায় এমটি মনোয়ারা বয়া নং ১৫ (জুলফিকার চ্যানেল) এর অদূরে গ্রাউন্ডিং করলে ওয়েল ট্যাকারটির সম্মুখভাগে ক্ষতিগ্রস্থ হয় এবং ব্যালাস্ট ট্যাংক এ ফ্লাডিং এর সূত্রপাত ঘটে। অতপর উক্ত ট্যাংকারটি ভিএইচএফ চ্যানেলে ডিস্ট্রেস কল প্রদান করে। জানা যায়, ওয়েল ট্যাংকারটি (এমটি মনোয়ারা) গত ১৭ ডিসেম্বর শুক্রবার সকালে চট্রগ্রাম হতে ১৬ জন ক্রুসহ ১৫০০ টন ফার্নেস তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা করে। ডিস্ট্রেস কল পাওয়া মাত্রই কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী অতি দ্রুত উদ্ধার অভিযানের জন্য হারবাড়িয়া হতে দূর্ঘটনা কবলিত ওয়েল ট্যাংকারের দিকে গমন করে। এরই মধ্যে বিসিজি আউটপোস্ট দুবলা ও বিসিজি স্টেশান কোকিলমনি থেকে ০২টি উদ্ধারকারী দল, বোট ও সাবমার্সিবল পাম্পসহ ঘটনাস্থলের দিকে রওনা দেয় এবং অতিদ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে । কোস্ট গার্ড সদস্যের সহায়তায় জাহাজটির সম্মুখে সাবমার্সিবল পাম্প এর মাধ্যমে জরুরি ভিত্তিতে ডিফ্লাডিং আরম্ভ করা হয়। জাহাজে ১৬ জন ক্রু শারীরিকভাবে সুস্থ আছেন। এছাড়াও কোস্ট গার্ড কর্তৃক মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং ট্যাংকার হতে তেল আনলোডের জন্য বন্দর কর্তৃপক্ষ কর্তৃক একটি উপযুক্ত খালি ট্যাংকার প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড জানায়। মোংলা বন্দর কর্তৃপক্ষ’র উপসচিব মাকরুľামান জানান তেলের ট্যাংকারটির পানির ট্যাংক ছিদ্র হয়ে গেলেও তেলের ট্যাংক সুরক্ষিত আছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ’র স্পিল রেসপন্স ভেসেল ওএসআরভি ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। ওএসআরভি ট্যাংকার থেকে তেল নিঃসরণ হচ্ছে কী না নিশ্চিত করবে এবং সেই অনুযায়ি ব্যবস্থা নেবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ তেলের ট্যাকার এমটি মনোয়ারা’র মালিক আবুল কালাম ( চট্টগ্রাম ) এবং ফার্নেস অয়েল’র মালিক যমুনা অয়েল কোম্পানীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তেলের ট্যাংকারের মজুদকৃত তেল অন্য ট্যাংকারে স্থানান্তরের পর দূর্ঘটনায় পতিত ট্যাংকারটি উদ্ধার করা হবে বলে প্রাথমিক ভাবে মালিক পক্ষ জানিয়েছে। যদিও এবিষয়ে দৃশ্যত কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এ বিষয়ে গতকাল শনিবারের মধ্যেই যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যে মালিক পক্ষকে বন্দর কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments