আবদুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও প্রতিনিধি: সারাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, শামসুজ্জামান সহ গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওরে পীরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
পীরগঞ্জ উপজেলার সাংবাদিকদের আয়োজনে সোমবার সকাল ১১টায় পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ মাননববন্ধন করা হয়। পীরগঞ্জ ও পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার সাংবাদিক ও সুশীল সমাজের অংশগ্রহণে প্রায় দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা সিপিবি’র সভাপতি প্রভাত সমীর শাহজাহান, সাধারণ সম্পাদক মর্তুজা আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সভাপতি মেহের এলাহী, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, মোকাদ্দেস হায়াত মিলন, মামুনুর রশিদ, খুরশিদ আলম শাওন, নুরনবী রানা, বাদল হোসেন। এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা সহ এ আইনে গ্রেপ্তারকৃত সাংবাকিদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবী জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments