ফরিদপুর অফিস: সোমবার ১৭ নভেম্বর শেখ হাসিনার মামালার রায় ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার (১৬ নভেম্বর) ভোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডপাসার উপজেলার গোপালপুরে এঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুকের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করেন। এসময় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা।
১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দেন নেতা-কর্মীরা। এ অবেরাধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments