ডেস্ক রিপোর্ট: অনলাইন টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত সব তথ্য ফাঁস হয়েছে সরকারি একটি ওয়েবসাইট থেকে। ফাঁস করা তথ্যের মধ্যে আছে পূর্ণাঙ্গ নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের আইডি নম্বর।খবর আমাদের সময়.কম
বিষয়টি সম্পর্কে আইসিটি মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ন্যাশনাল ডাটা সেন্টার থেকে কোনো তথ্য হ্যাক হয়নি। স্থানীয় সরকার বিভাগের জন্ম নিবন্ধনের ডাটা হ্যাক হয়েছে গত ২৭ জুন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে আইসিটি মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছে।
বিটক্র্যাক সাইবার সিকিউরিটির জন্য কাজ করা একজন গবেষক ভিক্টর মার্কোপোলোস বলেছেন যে তিনি ঘটনাক্রমে ২৭ জুন ফাঁসটি আবিষ্কার করেন এবং এর কিছুক্ষণ পরেই বাংলাদেশী ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সিইআরটি) সাথে যোগাযোগ করেন। তিনি বলেন, ফাঁসের মধ্যে লাখ লাখ বাংলাদেশি নাগরিকের তথ্য রয়েছে। রিপোর্টে বলা হয়, তারা বিষয়টি যাচাই করেছে।
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
সব মন্তব্য
No Comments