বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে ‘সুফিবাদের সমাজ বিজ্ঞান, পূর্ণমানবতা এবং সামাজিক সম্প্রীতির ঐশী অন্বেষণ’ শীর্ষক দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ১০ সেপ্টেম্বর রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন উদ্বোধন করেন।
চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি-এর উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অমিত দে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক স্বাগত বক্তব্য দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ^ ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সুফিবাদের মূল্যবোধ ধারণ করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। সুফিবাদকে ইসলামের অতীন্দ্রিয় রূপ হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, সুফিবাদের দর্শন অনুসরণ করে সমাজে শান্তি ও স¤প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সুফিবাদ মানুষকে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন, মানবতার প্রতি ভালোবাসা এবং মানুষের মধ্যে সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শেখায়। তিনি মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
সব মন্তব্য
No Comments