কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ‚মিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে খাদ্য মন্ত্রনালয়ের অধিনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলা প্রশাসন এ সেমিনানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য'র উপ-পরিচালক মো.মুনতাসির হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, পৌর কাউন্সিলর মো.মাহবুবুর আলম, মনোয়ারা বেগম, উম্মে তামিমা বিথী, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ। বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করন বিষয়ে আলোচনা করেন।
এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments