রবিউল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার নজিপুর পৌরসভার নতুনহাট এলাকায় গত বুধবার এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশকে জানিয়েও প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন কামরুজ্জামান সরকার।
জানা গেছে, উপজেলার হরিরামপুর মৌজার, জেএল নং ২১৮, আরএস খতিয়ান নম্বর ৩৫, ৫০৩ নম্বর দাগের ৩৪ শতাংশ জমির প্রায় ৫ শতাংশ নিয়ে বিরোধ চলছে।
গত বছরের ১৩ নভেম্বর ওই সম্পত্তির দাবিদার কামরুজ্জামান সরকার নওগাঁ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি সম্পত্তি নিয়ে একটি মামলা করেন। আদালত ওই সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ না করা এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য পত্নীতলা থানার ওসিকে আদেশ দেন। চলতি বছরের ১৪ নভেম্বর পত্নীতলা থানা উভয়পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার জন্য নোটিশ দেন। কিন্তু গত বুধবার আদেশ অমান্য করে প্রতিপক্ষ আতোয়ার রহমান ও মোঃ মিন্টু তাঁর দলবল নিয়ে ওই জমিতে গাছ ও জমির চারদিকে সীমানা পিলার পুঁতে জমি দখলে নিয়েছেন।
এ বিষয়ে আতোয়ার রহমানের ছেলে মিন্টু আদালতে নিষেধাজ্ঞা থাকার পরেও গাছ লাগা ও জমিতে খুঁটি দিয়ে দখল করার বিষয়টি স্বীকার করেন।
পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান বলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪/১৪৫ ফৌঃকাঃবিঃ আদেশ পেয়েছি। নোটিশটি বাদী ও বিবাদীর নিকট পাঠানো হয়েছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments