স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ। আজ কেবল অপারেটর্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তথ্যমন্ত্রী একথা বলেন
কেবল অপারেটরদের বিভিন্ন ধরনের সমস্যার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা এখন ইন্টারনেট ভিত্তিক সমাজের মধ্যে ঢুকে পড়েছি।
আইপি টিভি, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম সারা পৃথিবীতে কেবল টিভি ব্যবসাকে চ্যালেঞ্জ এর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তিগত ভাবে রাষ্ট্র বা সরকার যদি একটি কাঠামো দাঁড় করাতে পারে, তবে ব্যবসায়ী হিসেবে আপনাদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
এক্ষেত্রে তথ্যমন্ত্রী বিশেষজ্ঞদের মাধ্যমে কেবল টিভি ব্যবসার প্রযুক্তিগত বিষয়গুলো উপস্থাপনের জন্য কোয়াব নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।
জহির উদ্দিন স্বপন বলেন, তথ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হবে এ ধরনের শিল্প খাতের সংশ্লিষ্ট পক্ষগুলির সমস্যা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝতে চেষ্টা করা এবং সে অনুযায়ী সমাধানের চেষ্টা করা।
তথ্যমন্ত্রী কেবল অপারেটরদের বিভিন্ন সমস্যার সমাধানে ভবিষ্যতেও কোয়াবের সাথে মতবিনিময় করবেন বলে জানান।
অনুষ্ঠানে রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, কোয়াবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments