জাবি প্রতিনিধি: উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং ক্রিকেট লীগের (এফবিসিএল) অষ্টম সিজন।
বিভাগের প্রভাষক প্রদীপ চন্দ্র বিশ্বাস এর সার্বিক তত্ত্বাবধানে, দীর্ঘ একমাস ব্যাপী এ মহাযজ্ঞ শেষে এবারের সিজনে চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে টিম 'আসো খেলি'।
২৫ নভেম্বর (শুক্রবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টিম ‘ইল্যাবেন ওয়ারিয়রস’ কে হারিয়ে শিরোপা অর্জন করে টিম ‘আসো খেলি’।
এফবিসিএল এর ৮ম সিজনে পুরুষ দলের প্লেয়ার অব দ্যা ট্যুনার্মেন্টের গৌরব অর্জন করেন বিভাগের ১১ ব্যচের শিক্ষার্থী হেদায়েত রহমান, প্লেয়ার অব দ্যা ম্যাচ ও সেরা বোলার হন ৮ম ব্যাচের শিক্ষার্থী মোঃ সজিবুল উপল, সেরা ব্যাটসম্যান বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী রাসেল ও রাইজিং স্টার খেতাব অর্জন করেন বিভাগের ১২ ব্যচের শিক্ষার্থী ইমরান হোসেন।
এফবিসিএল’এ এবারই প্রথমবারের মতো মহিলা দল যুক্ত করা হয়। এতে মহিলা দল থেকে শিরোপা অর্জন করে টিম ‘পার্প্যাল ড্রাগনস’ ও রানার্স আপ হয় ‘পোকিডলস’। এতে প্লেয়ার অফ দ্যা টুনার্মেন্ট ও সেরা বোলারের খেতাব অর্জন করেন বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী সাবিকুন নাহার পলি, সেরা ব্যাটসম্যানে বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সাবেকুন নাহার যুথী, সেরা বোলার বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী পলি আক্তার ও রাইজিং স্টার খেতাব অর্জন করেন বিভাগের ১২ ব্যচের শিক্ষার্থী রুমপা।
বিজয়ী দুই দলের অধিনায়ক রাসেল ও প্রিয়া বলেন, “এই রকম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম হতে পেরে অনেক আনন্দিত ও খুশি আমরা”।
বিভাগের ১০ম ব্যাচ কতৃক আয়োজিত এ লীগের কনভেনর জোবায়ের আহমেদ শোভন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রতিবছর এ ধরণের আয়োজন বিভাগের সিনিয়র জুনিয়রের সম্পর্ক আরো মজবুত করবে। তাছাড়া এর মাধ্যমে সামনে আন্তঃবিভাগ ক্রিকেট টুনামেন্টের জন্য ভালো খেলোয়ার বের করা সহজ হবে।
লীগের চূড়ান্ত পর্বের খেলা শেষে পুরষ্কার বিতরণী আনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর ও মন সতেজ রাখে। শুধু যে একাডেমিক দিক থেকে বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে থাকবে তা নয় বরং খেলাধুলায়ও এগিয়ে থাকবে বলে আমি আশাকরি। সুন্দরভাবে এ সিজন শেষ হয়েছে, যারা আয়োজন করেছে আমি তাদের ধন্যবাদ জানাই”।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ সাহা, এফবিসিএল ৮ম সিজনের স্পন্সর “চা এন্ড চিলস’ এর কর্ণধার শোভন তাজ ও বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী।
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
সব মন্তব্য
No Comments