নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) ক্যাম্পাসের ভিতরে প্রথমবারের মতো রিক্সা ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার(১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলচত্ত্বর/প্রধান ফটক থেকে যে কোনো জায়গায় (হল, একাডেমিক ভবন, মেডিকেল সেন্টার, মসজিদ, লাইব্রেরি) কিংবা যে কোনো জায়গা থেকে গোলচত্ত্বরে/প্রধান ফটকে ন্যূনতম ভাড়া ১০ টাকা (সর্বোচ্চ ০২ জন)।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,০২ জনের অধিক যাত্রীর ক্ষেত্রে জনপ্রতি ১৫ টাকা হারে বাড়তি ভাড়া দিতে হবে অর্থাৎ ০৩ জন হলে ১৫ টাকা, ০৪ জন হলে ২০ টাকা দিতে হবে।এই নির্দেশনার ব্যতিক্রম হলে নোবিপ্রবি প্রশাসনকে জানানোর নির্দেশ দেয়া হলো।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments