শরীফ ইসলাম: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঢাকামুখী বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয়টি ঢাকার প্রাণকেন্দ্র থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করলেও, প্রতিষ্ঠার ১৯ বছরে এ পর্যন্ত ঢাকার সঙ্গে সরাসরি পরিবহন ব্যবস্থা চালু হয়নি।
শিক্ষার্থীদের দাবি, ঢাকার সঙ্গে সরাসরি বাস সার্ভিস চালু হলে তাদের দৈনন্দিন যাতায়াত সহজ হবে, পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য সময় ও খরচ কমবে। বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী রাকিব হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা, বিশেষত মাওনা, গাজীপুর ও ঢাকার সঙ্গে প্রচুর সংখ্যক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করেন। একটি বাস যদি ভালুকা পর্যন্ত যেতে পারে, তাহলে গাজীপুর বা ঢাকা পর্যন্ত কেন যেতে পারবে না? অনেক শিক্ষার্থী বাসে হয়রানির শিকার হন। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, বাসের রুট বৃদ্ধি করা হোক।”
শুধু শিক্ষার্থী নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাদের জন্যও ঢাকামুখী যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষা, গবেষণা কার্যক্রম এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য তাদের ঢাকায় যাওয়া নিয়মিত।
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আবু ইসহাক অনিক বলেন, “এই রাস্তায় আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। দুর্ঘটনার ঝুঁকিও কম নয়। যদি প্রশাসন ঢাকামুখী বাস চালু করে, তবে এটি হবে আমাদের জন্য খুবই কল্যাণকর। দীর্ঘদিনের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক।”
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রুবেল বলেন, “অন্তত গাজীপুর পর্যন্ত বাস সার্ভিস পেলে চাকরির পরীক্ষা দিতে আমাদের অনেক সুবিধা হতো।”
গাজীপুর অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ঢাকামুখী বাস চালুর বিষয়ে একাধিকবার উদ্যোগ নিয়েছিল। তবে এখনো পর্যন্ত কোনো কার্যকর ফল পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাসমী এ বিষয়ে বলেন, “শিক্ষক ও পরিবহন প্রশাসক হিসেবে আমি ঢাকামুখী বাস সার্ভিস চালুর প্রয়োজনীয়তা বুঝি। খুব শিগগিরই এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।”
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments