নাটোর প্রতিনিধি: একযোগে নাটোরের ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ ডিবির ওসি কে বদলির নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার(১২সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমানকে এপিবিএনে , সিংড়া থানার ওসি আবুল কালামকে এপিবিএন, লালপুর থানার ওসি নাছিম আহম্মেদকে নৌ পুলিশে, গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেনকে নৌ পুলিশে, নলডাঙ্গা থানার ওসি মো. মোনোয়ারুজ্জামানকে হাইওয়ে পুলিশে, বড়াইগ্রাম থানার ওসি মো. শফিউল আজম খানকে সিআইডি'তে, বাগাতিপাড়া থানার ওসি মো. নান্নু খানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া, ডিবি'র ওসি এস এম আবু সাদাদকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments