স্টাফ রিপোটার: বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, রমজানে দেশের মানুষ ভালো নেই। রমজানে দ্রব্যমূল্য নাগালের বাইরে। আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না। মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। রমজানে মুনাফাখোরা কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু দেশের ৯০ ভাগ মানুষ আধাপেট খেয়ে দিন পার করছে। সরকারের পক্ষ থেকে বলা হয় দাম বেশি হলেও বেচাকেনা তো হচছে। একশ্রেণির মানুষ ভোগ বিলাসে দিন কাটাচ্ছে। সরকারের আশপাশের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, তাদের দিকে তাকিয়ে দেশের মানুষেমানুষের কথা বিবেচনা করলে হবে না। বাজারের চাকচিক্য প্রমাণ করে বৈষম্য। মাহে রমজান আমাদের বৈষম্যের বিরোধিতার শিক্ষা দেয়। ইসলাম আমাদের সামাজিক ন্যায় বিচারক প্রতিষ্ঠার শিক্ষা দেয়। বৈষম্যের শিকার মানুষদের বাচাতে হবে। গরীব মানুষদের বাঁচাতে সরকারের কোন আশ্বাস বাস্তবায়ন হয়নি। সহায়তার নামে নিজেদের দলীয় কিছু মানুষকে সাহায্য করা হচছে। ন্যায় বিচারক বঞ্চিত এই মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা সাধারণ মানুষের পাশে দাড়াতে সরকারকে বাধ্য করবো।
আজ বিকেলে পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এ সময় গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন,
আমাদের দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কাঁচামালের অভাবে। ডলার সংকটে অর্থনীতিতে সংকট সৃষ্টি হয়েছে। সরকার প্রতিটি কাজ ধুমধামে করছে, তাতে মনে হয়না দেশে অর্থনৈতিক সংকট আছে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মানুষের টাকায় চাকচিক্য দেখানো হচছে। ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে চাই। বেশির ভাগ মানুষ কষ্ট করবে আর কিছু মানুষ রাজা-বাদশার মত জীবন কাটাবে তা হতে পারে না। রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের পাশাপাশি সারা বিশ্বের অশান্তি নিরসনে কাজ করতে চাই।
আরো বক্তৃতা করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান, ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, ভাইসচেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, শামসুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, রফিকুল আলম সেলিম, মাহমুদুল হাসান আলাল, মোঃ আল আমিন, মাহবুবুল আলম।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments