ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বসবাস যোগ্য হিসেবে গড়ে তুলতে নিজেদের বেশ কিছু আকঙ্খার কথা তুলে ধরেছেন জেলার তরুণ-তরুণিরা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ইউএসএইড এর সহযোগিতায় আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এক ক্যাম্পেইনে তরুন-তরুনিরা নিজেদের ভাবনার কথা তুলে ধরেন। এসময় জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে অংশ গ্রহনকারি তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরিবেশ, নদী, মাছ সহ সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তাদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ও জানতে চান উপস্থিত তরুণেরা। ‘আমিও জিততে চাই’ শ্লোগানে নিয়ে হওয়া এ ক্যাম্পেইনে শতাধিক তরুণ-তরুণি অংশ নেন।
সুর সম্রাট ওস্তাদ দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারন সম্পাদক এ.বি.এম. মোমিমুল হক। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। শামীম আহমেদের পরিচালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বিএডিসির নির্বাহী প্রকৌশলী রনি সাহা, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক খালিদ ইবনে সাদিক, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাঈদ হাসান সানি, সমীর চক্রবর্তী, শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, ডেমোক্রেসির আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত তরুণরা ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদীগুলোকে দখলমুক্ত, নদ-নদী ও খাল-বিলে ময়লা না ফেলতে সবার প্রতি তারা আহবান জানান। বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ডায়াগনস্টিকের রোগ নির্নয়ের মান নিয়ে প্রশ্ন তোলা হয়। দিনে-রাতে সমান তালে নিরাপদ ভাবে চলাচলের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনেরও দাবি তোলা হয় তরুণদের আলোচনায়। এছাড়া প্রত্যেক এলাকায় খেলার মাঠ, সবার জন্য নিরাপদ সড়ক, মাদকমুক্ত এলাকা, নারী ও শিশুবান্ধব নগরী গড়ে তোলার বিষয়েও তরুণ-তরুণীরা তাদের মতামত তুলে ধরেন।
এ সময় ‘নেতা আসছে’ নামে ছোট্ট একটি নাটক পরিবেশিত হয়। এই নাটকে সমাজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি বিষয় অন্তরায়, কি কি করা প্রয়োজন এসব বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি নাটকের মাধ্যমেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তরুণ-তরুণিদের কাছ থেকে জেনে নেওয়া হয়।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments