ডেস্ক রিপোর্ট: বনভূমির গুরুত্ব ও বনভূমি রক্ষায় আন্তর্জাতিক বন দিবস ২০২৩ উপলক্ষ্যে ইয়ুথ কনজারভেশন করপস (ওয়াইসিসি) এর আয়োজনে ‘সুস্থ মন ও শরীরের জন্য সুস্থ বনভূমির প্রয়োজনীয়তা ও তরুন-যুবদের করণীয়’ শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ২১শে মার্চ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এই ওয়েবিনারে বনভূমির সুরক্ষায় তরুণদের কর্ম উদ্যোগী হওয়ার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন বিভাগের উপপ্রধান বন সংরক্ষক (ডিসিসিএফ) জনাব ড. মোঃ জগলুল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএসএইড বাংলাদেশ এর অফিস অব দ্য ইকনোমিক গ্রোথ এর প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট জনাব আশরাফুল হক এবং ওয়াইসিসির সহযোগী সংস্থার পক্ষ থেকে গ্রিণ সেভার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান রনি। ওয়েবিনারটিতে সভাপতিত্ব করেন কমিউনিটি পার্টনারশিপস টু স্ট্রেনদেন সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (কম্পাস) প্রকল্পের লিড ড. আবু মোস্তফা কামাল উদ্দিন, এবং সঞ্চালনা করেন ইউএস ফরেস্ট সার্ভিস-এর ওয়াইসিসি স্পেশালিস্ট মোঃ মোফাক খারুল ইসলাম তৌফিক। ওয়াইসিসির সহযোগী সংগঠন গ্রিন সেভার্স, ইপসা, তাজিংডং, এআইটি এবং ওয়াইসিসির গ্র্যাজুয়েটস ও বর্তমান প্রশিক্ষণার্থীসহ মোট ৮৭ জন উক্ত ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিসিসিএফ জনাব ড. মোঃ জগলুল হোসেন বলেন ‘আমাদের যেটুকু বন রয়েছে, সেই বনভূমিকে সুরক্ষা প্রদান করতে হবে। এক্ষেত্রে দেশের স্থানীয় যুব জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। ওয়াইসিসি এই কাজটিই করছে। এই ধরণের উদ্যোগকে এগিয়ে নিতে হবে। যারা বনভূমির পাশে বাস করেন তারা বনবিভাগের সাথে যোগাযোগ করলে তাদেরকে বনসংরক্ষণ উদ্যোগে যুক্ত করা হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে জনাব আশরাফুল হক বলেন, ‘তরূণ প্রজন্মকে পরিবেশবান্ধব পেশার কথা ভাবতে হবে এবং ভবিষ্যৎ সুস্থ জীবনের জন্য পরিবেশ বিষয়ক কর্মকা-ে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। ইউএসএইড বাংলাদেশ সরকারের নির্দেশনা মতো এই কাজে সহযোগিতা অব্যাহত রাখবে’। কম্পাস প্রকল্প লিড ড. আবু মোস্তফা কামাল উদ্দিন ওয়াইসিসি তরুণদের প্রশিক্ষণ শেষে নিজ কমিউনিটিতে ফেরত গিয়ে বন সংরক্ষণে নিজেদেরকে নিয়োজিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ওয়েবিনার ছাড়াও আন্তর্জাতিক বন দিবসে ওয়াইসিসি কক্সবাজারের ৪টি উপজেলার ৬টি স্কুলের ৯০০ ছাত্রী-ছাত্রীদের মধ্যে বন সচেতনতা কার্যক্রম, ক্লাস নেয়া এবং ছবি আঁকা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেছে।
উল্লেখ্য, ইউএস ফরেস্ট সার্ভিস এবং ইউএসএইড এর যৌথ উদ্যোগে পরিচালিত কমিউনিটি পার্টনারশিপ টু স্ট্রেনদেন সাসটেইনেবল ডেভেলপমেন্ট (কম্পাস) প্রকল্পের আওতায় ওয়াইসিসি কক্সবাজার এবং বান্দরবানের তরুণ-তরুণীদের নিয়ে কাজ করছে। গত তিন বছর ধরে ওয়াইসিসি স্থানীয় সংস্থা ইপসা, এআইটি, তাজিংডং এবং গ্রিণ সেভার্স এর সহযোগিতায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান করছে। সাধারণত ১৮-২৪ বছর বয়সী সুবিধাবঞ্চিত এবং পড়াশোনাবঞ্চিত তরুণ-তরুণী ওয়াইসিসি’র এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পায়।
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
স্টাফ রিপোর্টার: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ...
সব মন্তব্য
No Comments