মো: নূর উন নবী সিয়াম ,নোবিপ্রবি প্রতিনিধি: সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের সাথে একাত্মতা পোষণ করে কর্মচারীদেরও অবস্থান কর্মসূচি পালন এবং পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেন।
৭ জুলাই (রবিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই অবস্থান কর্মসূচি পালন এবং পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন।
এসময় কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম (পরিবহন চালক), ইমদাদুল করিম তাহিম (ল্যাব টেকনিশিয়ান), আমিন উদ্দিন রুবেল (ল্যাব এটেনডেন্ট), জিয়াউর রহমান (প্রধান সহকারী), নোমান সিদ্দিকি (প্রধান সহকারী), অহিদুর রহমান সুমন (অডিটর), পলাশ (নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর), মো: সেলিম (নিম্নমান সহকারী), আনোয়ার হোসেন রুবেল (নিরাপত্তা প্রহরী)।
কর্মচারীদের নেতৃবৃন্দ এই পেনশন স্কিম'কে অযৌক্তিক দাবি করে বলেন, আমরা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে (স্বায়ত্তশাসিত) প্রতিষ্ঠানে যারা চাকরী করি তারা অনেক কষ্টে জীবন-যাপন করতে হচ্ছে। আমাদের বেতনের বাহিরে কোন আয় নেই, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগামীতে আমরা দিশেহারা। যেখানে আমাদের নতুন পে-স্কেল দেওয়ার দরকার ছিল সেখানে এই ধরনের স্কিম চালু করা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না। এই পেনশন স্কিম "প্রত্যয়" অতি শিগগিরই বাতিল করতে হবে, অন্যথায় ঝড়-বৃষ্টি, প্রখর রোদ যাইহোক না কেন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আমরা মনে করি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে আমাদের দাবি মেনে নিবেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments