ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএমের কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে উচ্চ প্রযুক্তির রোবট ব্যবহার করছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (বিএফএসসিডি) এর একাধিক দমকল কর্মী জানিয়েছেন, এই প্রথমবারের মতো বাংলাদেশে আগুন নিয়ন্ত্রণে এই উচ্চ প্রযুক্তির অগ্নিনির্বাপক ড্রোন ব্যবহার করা হয়েছে।
বিএফএসসিডির (চট্টগ্রাম) উপ-পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আমাদের কাছে আগুন নেভানোর জন্য সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে। সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন নিভাতে আমরা ড্রোনসহ সব ধরনের আধুনিক সরঞ্জামাদি ব্যবহার করছি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে ‘এলইউএফ ৬০’ নামক অগ্নিনির্বাপক রোবটটি কেনার উদ্যোগ নেওয়া হয়। অগ্নিনির্বাপক এ যানকে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments