রংপুর অফিস: কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের শিশু তাসফিয়া জান্নাত রোকাইয়া। আধো আধো কথা আর মিষ্টি হাসিতে সকলের মন কেড়ে নিতে পটু। তার মায়াবী চেহারা মন কাড়ে এক পলকেই। তাকে নিয়ে বেশ ভালোই চলছিলো রোকাইয়ার বাবা ও মা রয়েল-আরজিনা দম্পতির জীবন। হঠাৎ শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ্য হয় রোকাইয়া। প্রতিদিনই বাড়তে থাকে তার অসুস্থ্যতা।
এরপর বিভিন্ন ডাক্তার ঘুরে অবশেষে নেয়া হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে। এখানে ডাঃ তাহমিনা জান্নাত হাসান এর তত্বাবধানের পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, রোকাইয়ার হার্টে ব্লক ও ছিদ্র আছে। মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই রোকাইয়ার অপারেশন করাতে হবে। অপারেশন বাবদ খড়চ হতে পারে ৪-৫ লক্ষ টাকা।
এ কথা শুনে দিশেহারা হয়ে পরেন গার্মেন্টস শ্রমিক রয়েল-আরজিনা দম্পতি। এতো টাকা কোথায় পাবে? এদিকে মেয়ে রোকাইয়াকে অপারেশন করাতেই হবে। নিজের বসত ভিটা বলতে যা ছিল তা তিস্তা নদীর করাল গ্রাসে বিলীন হয়ে গেছে আরো অনেক আগেই। নিরুপায় রয়েল মেয়েকে বাঁচানোর আকুতি নিয়ে সমাজের বিত্তবান ও দানশীল ব্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন।
রয়েল উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সন্তোষ অভিরাম গ্রামের বাসিন্দা হলেও গাজিপুরে গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত। তারা সপরিবারে গাজীপুরের সাইনবোর্ড নামক এলাকার ৩৫ নম্বর বাদে কলমেশ্বর নামক ওয়ার্ডের ৮১৩ নম্বর বাড়িতে ভাড়া থাকেন।
রোকাইয়াকে চিকিৎসা সহযোগীতার জন্য বিকাশ/রকেট নম্বর 01706115881-9 (রয়েল মিয়া) অথবা বিকাশ ও রকেট মার্চেন্ট- 01979124435। অথবা রয়েল মিয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড হিসাব নম্বর 2052-12200005109 (রাউটিং নম্বর- 105330554, সাইনবোর্ড সাব-ব্রাঞ্চ, গাজীপুর)।
বিঃদ্রঃ উপরে উল্লেখিত সমস্ত তথ্য সত্য এবং সঠিক। যদি এর কোনো ব্যতিক্রম হয় তাহলে এর সমস্ত দায়ভার আমার এবং আমি তা বহন করবো। তথ্য অসত্য হলে যে কেউ আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ক ...
স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি ...
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
সব মন্তব্য
No Comments