কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: গভীর সমুদ্রে জেলে জয়নাল মাঝির জালে ধরা পড়েছে বড় সাইজের দু’টি ইলিশ। এর মধ্যে একটির ওজন ২ কেজি ১০০ গ্রাম। অপটির ওজন হয়েছে ১ কেজি ৯০০ গ্রাম। বৃহস্পতিবার দুপুরের দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের আকন ফিস মৎস্য আড়তে অন্যান্য মাছের সঙ্গে এ ইলিশ দুটি নিয়ে আসা হয়। পরে ৬৫ হাজার টাকা মন হিসেবে অন্য মাছের সাথে নিলামে বিক্রি করা হয়। এ মৌসুমে জেলেদের জালে ধরা পড়া এ ইলিশ দু’টির ওজন সবচেয়ে বেশি বলে ব্যবসায়িরা জানান।
জেলে জয়নাল মাঝি জানান, প্রায় এক সপ্তাহ আগে তাসনিয়া তিহা নামের এক ট্রলার নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৭ জেলে সহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে বুধবার রাঙ্গাবালির মৌডুবীর ছয়বাম সংলগ্ন সাগরে জাল ফেলার পর অন্যান্য ইলিশের সঙ্গে এ মাছ দুটি ধরা পড়ে বলে তিনি জানান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৬৫ দিনের সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম ফলপ্রসু সফল হয়েছে। তাই অধিকাংশ ইলিশের আকার, আকৃতি ও ওজনের বৃদ্ধি পেয়েছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments