ডেস্ক রিপাের্ট: বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন-এর সভাপতি জনাব মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম আজ একযুক্ত বার্তায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যু দলের কবলে পড়ার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছে। নেতৃবৃন্দ বলেন ভারত মহাসাগরে প্রায়শই জলদস্যুদের আক্রমনের শিকার হতে হয় জাহাজের নাবিকদের। এতে অনেক সময় প্রাণহানীর মত ঘটনাও ঘটে থাকে। এবারও ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করছে সোমালিয়ার জলদস্যুরা। মুক্তিপণ না পেলে নাবিকদের হত্যা করা হবে বলে হুমকি প্রদান করছে। এই অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে জিম্মি ২৩ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার ও দস্যুতার শিকার জাহাজ জলদস্যুদের কবল মুক্ত করার জন্য বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট সকল দেশ ও কর্তৃপক্ষ নিকট যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments