ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে চলমান ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। রবিবার (২০ জুলাই) দিবাগতরাতে জেলা প্রশাসকের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন ।
এতে বলা হয়, ঘোষণানুযায়ী রোববার রাত ৮টার পর থেকে ১৪৪ ধারা জারি ও কারফিউ থাকবে না। তবে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।
১৪ ঘন্টার জন্য শিথিল করা শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছিল। এরপর কারফিউ প্রত্যাহার করে রেবাবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং হতাহতের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৬ জুলাই বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
আর এক আদেশে প্রশাসন শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে তিন ঘন্টা কারফিউ শিথিল করেছিলেন। তিন ঘন্টা শিথিল রেখে কারফিউ অব্যাহত রাখেন।
১৬ জুলাই এনসিপির পথসভাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গোলাগুলির ঘটনা ঘটে এবং ব্যাপক ভাংচুর-অগ্নিসংযোগ হয়। হতাহতের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় সেনা মোতায়েনকরা হয়েছে।
জেলা প্রশাসনের জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কারফিউ জারি করে।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কড়া নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেছেন।
জানাযায়, সেনাবাহিনী , র্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে সড়কপথে জেলা শহর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি অবনতি হলে এরআগে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে ।
এনসিপি নেতারা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। তবে আওয়ামীলীগ ও ছাত্রলীগ এসব অভিযোগ অস্বীকার করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments