পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে কর্মরত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
রবিবার বিকেলে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, রাজশাহী ব্যাপক উন্নয়ন চলছে। সকলে সমন্বয় করে উন্নয়ন কাজ এগিয়ে নিতে হবে। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে সমন্বয় করে কাজ করবেন। কোন কাজে যাতে নিজেদের মধ্যে সমন্বয়হীনতা না হয়-এই বিষয়টি লক্ষ্য রাখবেন। আর আমরা দলীয় নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ থেকে প্রধানন্ত্রীর হাতকে শক্তিশালী করবো।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহীতে কর্মরত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাজী ওয়াছি উদ্দিন। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ,রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments