ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় নারীসহ ৯জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। রাতেই স্বজনরা মরদেহ গাড়িতে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নেওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র ডাকাতদল তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে গাড়িটির পথ গতিরোধ করে। পরে তারা গাড়িটি ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে সাথে থাকা নগদ অর্ধ লক্ষাধিক টাকা ও ১০টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। আহতরা হলেন, গাড়ির চালক মো. ফিরুজ মিয়া, গাড়ির মালিক মো. খলিল মিয়া, নিহতের স্বজন রাসেল মিয়া, ছালেক মিয়া, নাহিদ মিয়া, মো. আলমগীর মিয়া, মো. সালাউদ্দিন, আলেয়া বেগম ও আলী নেওয়াজ মিয়া।
নিহতের ছেলে ও পূর্বভাগ ইউপির ৩নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর মিয়া অভিযোগ করেন, ডাকাতদের চাহিদামতো টাকা-পয়সা না পেয়ে তারা মরদেহের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। টাকা ও মোবাইল নিয়েছে এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার বাবার লাশের ওপর হামলা করেছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, ঘটনাস্থলটি অপরাধপ্রবণ এলাকা। এর আগেও সেখানে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, লাশবাহী গাড়িতে ডাকাতি দুঃখজনক ঘটনা।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments