বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: উপচার্য, উপউপচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটামে অচল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) । বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের ক্লাস পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে এদাবি তুলে ধরেন।
জানাগেছে, সব ধরনের রাজনীতি বন্ধের দাবি দাবি তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এনিয়ে মঙ্গলবার পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করতে হবে। অপরদিকে জাতীয়তাবাদী ছাত্র দল এটাকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে কর্মসূচি পালন করলে সংঘর্ষ হয়।
শিক্ষার্থীরা ছাত্র দলের হামলা , সংঘর্ষের প্রতিবাদে ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি প্রনয়ন করে । এ নিয়ে ক্যাস্পাসে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments