ডেস্ক রিপোর্ট : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৯৯ দশমিক ৩৮ ডলারে পৌঁছেছে। গত সাত বছরের মধ্যে যা সর্বোচ্চ।
গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়।
একই কারণে আন্তর্জাতিক শেয়ারবাজারে ধস নেমেছে। আজ দিনের শুরুতে লন্ডন স্টক এক্সচেঞ্জের শেয়ারের দরপতন হয়েছে ১ দশমিক ৪। এছাড়া এশিয়া ও আমেরিকার স্টক এক্সচেঞ্জও লোকসানের মুখে পড়েছে।
গতরাতে দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন পুতিন। এরপর রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা মিত্ররা।
সৌদি আরবের পর বিশ্ববাজারে সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ রাশিয়া। এছাড়া বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশও তারা।
ফলে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিলে তেল ও গ্যাসের দাম আরও বেড়ে যাবে। এতে চলতি শীত মৌসুমে ইউরোপ ও আমেরিকা জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments