কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ইয়ানুর বেগম নামের এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড়বালিয়াতলী গ্রামের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইয়ানুর বড়বালিয়াতলী সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও ওই গ্রামের মুসা খানের মেয়ে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে, সকালে খাবার খাওয়ার পর তরুণী তার কক্ষে চলে যায়। বাড়ির গৃহস্থলী কাজে মাসহ অন্যরা বাইরে গেলে এ সময় গলার ওড়না পেছিয়ে সে আত্মহত্যা করে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments