ডেস্ক রিপোর্ট: ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের এপ্রিল মাসের বেতন এবং ১ মাসের বেতনের সমান ঈদ বোনাস পরিশোধের দাবী জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ ৮ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেস-ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ঈদ বোনাস দাবী
র্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ দাবী জানানো হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপত্বি করেন ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন। বক্ত্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মিসেস আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা মোঃ রফিকুল ইসলাম রফিক,
মোঃ কবির হোসেন, ফরিদুল ইসলাম, মিসেস নাসিমা আক্তার, মিসেস পারভিন আক্তার ও মোঃ রবিউল ইসলাম।
সংহতি বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান।
বক্তারা বলেন আগামী ৪ মে পবিত্র ঈদ। অনেক মালিক ঈদের আগে এপ্রিল মাসের বেতন না দেয়া অথবা অর্ধেক দেয়ার পায়তারা করছেন। কিন্তু এপ্রিল মাসের পূর্ন বেতন ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের
ন্যায্য অধিকার।অনেক মালিক গার্মেন্টস শ্রমিকদের বেতনের অর্ধেক বা নাম-মাত্র ঈদ বোনাস দেয়ার ফন্ধি করছেন।অনেক কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা বাকী।
বক্তারা ঈদের আগে সকল গার্মেন্টস শ্রমিককে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, এপ্রিল মাসের পূর্ন বেতন প্রদান এবং ১ মাসের মজুরীর সমপরিমান টাকা ঈদ বোনাস প্রদানের দাবী জানান।
পরে প্রেস-ক্লাব থেকে র্যালী শুরু করে হাই কোর্ট, তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments