ডেস্ক রিপোর্ট: কয়েকজন সাংবাদিক অনৈতিকভাবে কারিগরি শিক্ষা বোর্ডের একজন সিস্টেম এনালিস্টের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন এমন মৌখিক বক্তব্যের ভিডিওচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তির বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)। একই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এক বিবৃতিতে বলেন, দুর্নীতির অভিযোগে পুলিশ হেফাজতে থাকা একজন ব্যক্তির কয়েকজন সংবাদিকর্মী নিয়ে দেয়া বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া নৈতিকতা বিরোধী, উদ্যেশ্য প্রণোদিত এবং আইনের লঙঘন। অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার আহবান জানায় ডিআরইউ।
নেতৃবৃন্দ বলেন, অবৈধভাবে আর্থিক লেনদেনসহ যে কোন ধরণের বেআইনী কার্যক্রমের বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সংগঠনের কোন সদস্য বেআইনী কাজ করলে তাকে সুরক্ষা করা যেমন সংগঠনের কাজ নয়, একইভাবে তদন্ত শেষ না করে এবং বিচারে দোষী প্রমাণিত হওয়ার আগে শুধু একজনের মৌখিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা গণমাধ্যম কর্মীদের বিব্রত করার হীণ মানসিকতা বলে মনে করেন ডিআরইউ নেতৃবৃন্দ।
অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিতর্কিত অডিও-ভিডিও কন্টেন্ট প্রত্যাহারের পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান নেতৃবৃন্দ। উদ্ভুত পরিস্থিতিকে পুঁজি করে কেউ যেন সাংবাদিক সমাজকে বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments