সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় কলম নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, কলম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু, সহ-সভাপতি ওসমান গনি, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, এমদাদুল হক কালু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম রকিব, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ, ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হক কাজল, ইউপি সদস্য জহুরুল হক, শফি, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম জুলহাস, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি মখলেছুর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল গণি, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি তোফা, সাধারণ সম্পাদক দুলু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শায়োখ, কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন, শ্রমিক নেতা মকুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা একজন যোগ্য লোককে কলম ইউনিয়নে নৌকার মাঝি উপহার দিয়েছে। নাছির উদ্দিন কোনো অন্যায় করে না, ঘুষ খায় না, এমন নেতা কলম ইউনিয়নে দরকার। তিনি নির্বাচিত হলে সন্ত্রাসী, মাদক, অন্যায়, চুরি-ডাকাতি বন্ধ হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments